প্রচুর পরিমাণ চোলাই সহ গ্রেফতার ২ - The News Lion

প্রচুর পরিমাণ চোলাই সহ গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ প্রচুর পরিমাণ চোলাই সহ দু’জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে দেওয়ানদিঘি থানা এলাকায়। ধৃতদের নাম লাল্টু দেওয়ান ও শঙ্কু দাস। দেওয়ানদিঘি থানার নবগ্রামের উত্তরপাড়ায় লাল্টুর বাড়ি। মেমারি থানার মণ্ডলগ্রামের পশ্চিমপাড়ায় শঙ্কুর বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি টোটো নেড়াগোহালিয়ার দিক থেকে আসছিল।


 বণ্ডুল মোড়ের কাছে পুলিস টোটোটিকে আটকায়। টোটোর দুই যাত্রী লাল্টু ও শঙ্কু পুলিসকে দেখে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিস তাদের ধরে। টোটো থেকে ৪টি কন্টেনারে মজুত করে রাখা ১২০ লিটার চোলাই উদ্ধার হয়। অন্যদিকে, চোলাই সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস।


 ধৃতদের নাম বিপন রায় ওরফে বারুদ, সন্তোষ রায়, বিনোদ সাউ ও বাবুলাল পাশোয়ান। আউশগ্রাম থানার গুসকরায় তাদের বাড়ি। মঙ্গলবার রাতে গুসকরা রেল ফুঁকোর কাছে চোলাই বিক্রির সময় পুলিস তাদের ধরে। ধৃতদের কাছ থেকে ৪টি প্লাস্টিকের কন্টেনারে মজুত করে রাখা ১১০ লিটার চোলাই উদ্ধার হয়। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ জুলাই ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.